ঝিনাইদহ ক্যাডেট কলেজে এবারও শতভাগ জিপিএ-৫

ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এবারও এসএসসি পরীক্ষায় পাসের হার শতভাগ। এই কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৫২ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।Jhenidah SSC Pic

ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মো. সাদিকুল বারী জানান, ক্যাডেটদের এ সাফল্যের পেছনে শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, সময় মত সিলেবাস শেষ করা, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনাসহ ক্যাডেট, ফ্যাকাল্টি মেম্বার ও অভিভাবকদের ত্রিমুখী প্রচেষ্টায় টিমওয়ার্কের মাধ্যমেই আমরা এ সাফল্য পেয়েছি।

উল্লেখ্য, এ বছর এই ক্যাডেট কলেজে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে কোনও শিক্ষার্থী ছিল না।

আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে কর্মচারীদের অভিনন্দন 

/বিটি/টিএন/আপ-এআর/