আটক ইসরাফিল মোড়ল বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ইসরাফিল মোড়ল শিবতলায় একটি আম বাগানের পাহারাদার হিসেবে আছেন। তিনি ওই আম বাগান পাহারা দিচ্ছিলেন। দুপুরে ওই শিশু আম কুড়াতে বাগানে গেলে ইসরাফিল মোড়ল শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় ওই শিশুর চিৎকারে এলাকাবাসী বাগানে ঢুকে ইসরাফিল মোড়লকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় এজাহার দাখিলের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।
আরও পড়ুন: এখনও সংরক্ষণের কাজ শুরু হয়নি বগুড়ার নওয়াব প্যালেসের
/বিটি/টিএন/আপ-এআর/