পুলিশ জানায়, পাকুড়িয়া ভাংগাপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী রফিকের ছেলে আজমসহ ১০-১২ জন ফেনসিডিল পাচার করছে এই সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এই অভিযানের নেতৃত্ব দেন মথুরাপুর ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রবিউল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীচক্র পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে ও বোমা বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে মাদক পাচারকারী লাবলু মাটিতে লুটিয়ে পড়ে। অন্য মাদক পাচারকারীরা পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৯৬ বোতল ফেনসিডিলসহ আহত মাদক পাচারকারী লাবলুকে আটক করে। পরে তাকে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়।
তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন পুলিশের গুলির কথা অস্বীকার করে বলেন, মাদক পাচারকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ ও বোমা ফাটায়। এসময় নিজেদের ছোড়া গুলি ও বোমায় লাবলু আহত হন। তিনি জামালপুর গ্রামের কাবুলের ছেলে।
আরও পড়ুন: এসএসসিতে যশোর বোর্ডের শীর্ষে সাতক্ষীরা, দ্বিতীয় অবস্থানে খুলনা
/জেবি/টিএন/আপ-এআর/