আনন্দ আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় পালিত হলো বাংলা ট্রিবিউন এর দ্বিতীয় বর্ষপূর্তি। সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতি কর্মী, বিভিন্ন পেশার মানুষ ও অসংখ্য শিশুর অংশগ্রহণে বর্ষপূর্তির এ আয়োজন আনন্দমুখর হয়ে ওঠে।
সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শোভাযাত্রা শেষে মাগুরার ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বর্ষপূর্তির কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডেইলি অবজারভারের মাগুরা প্রতিনিধি হোসেন সিরাজ, বাংলাদেশ টুডে প্রতিনিধি রকিবুল হক, সমকাল প্রতিনিধি অলোক বোস, আমাদের সময় প্রতিনিধি মোখলেছুর রহমান, বাসস প্রতিনিধি দেলোয়ার হোসেন, ডেসটিনি প্রতিনিধি মুসাফির নজরুলসহ বিভিন্ন পেশার মানুষ।
শেষে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন মাগুরার বিশিষ্ট শিল্পীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা ট্রিবিউনের মাগুরা প্রতিনিধি মাজহারুল হক লিপু।
/বিটি/