বাগেরহাটে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

‘কম কথায় সব কথা’ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

বাংলা ট্রিবিউনে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে বাগেরহাটে র‌্যালি

শুক্রবার সকাল ১০ টায় বাগেরহাট পুরাতন জেলখানার সামনে দিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মো. শাহ্ আলম টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সং

সদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য অ্যাড. মীর শওকাত আলী বাদশা। বিশেষ অতিথি ছিলেন, মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান অ্যাড. পারভীন খানম, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি, মহিলা আওয়ামী লীগের বাগেরহাট কমিটির নবনির্বাচিত সভানেত্রী অ্যাড. সীতা রানী দেব নাথ।

বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দি নিউ নেশন প্রতিনিধি প্রবীন সংবাদিক অধ্যাপক এবিএম মোশারফ হুসাইন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আহসানুল করিম, জনকন্ঠের স্টাফ রির্পোটার বাবুল সরদার, সাবেক সাধারণ সম্পাদক, বিটিভি ও ইত্তেফাক প্রতিনিধি নীহার রঞ্চন সাহা, একাত্তর টেলিভিশন ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী।

বাংলা ট্রিবিউনে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে বাগেরহাটে আলোচনা সভা

আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা ট্রিবিউনের বাগেরহাট জেলা প্রতিনিধি এস এম সামছুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অজিয়ার রহমান পিকলু, বাগেরহাট মহিলা পরিষদের আহবায়িকা শিল্পী সমাদ্দার, আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ মুখার্জী রবীন্দ্রনাথ, দৈনিক যুগান্তর ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি শওকত আলী আশরাফী, যায়যায়দিন প্রতিনিধি ইসরাত জাহান, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি খন্দকার আকমল উদ্দিন সাখি, সাপ্তাহিক খানজাহান সম্পাদক শেখ আবু সাঈদ,  জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দৈনিক কল্যানের জেলা প্রতিনিধি মীর জায়েসী আশরাফী জেমস, দৈনিক স্পন্দনের জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, বাংলা নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সরদার ইনজামামুল হক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পূর্বপশ্চিম ডট কমের জেলা প্রতিনিধি ইমরুল কায়েস পান্থ, দৈনিক আজকের সংবাদের জেলা প্রতিনিধি মামুন আহম্মেদ, অ্যাড. শেখ আনিছুর রহমান প্রমুখ।

বাংলা ট্রিবিউনে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের এক পর্যায়ে চলছে কেক কাটা

বক্তারা বলেন, বাংলা ট্রিবিউন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, অসাম্প্রদায়িক, উদার, গনতান্ত্রিক চেতনাকে ধারণ করে। সব ধরনের গোঁড়ামি , মৌলবাদ ও জঙ্গিবাদের বিপক্ষে। এ ধারা তারা অব্যাহত রাখবে।

তারা বলেন, বিশ্লেষণধর্মী সংবাদের কারণে বাংলা ট্রিবিউন অতি অল্প সময়ে পাঠকের মনে স্থান করে নিয়েছে। এখন অনলইনের যুগ। পাঠক চায় সবচেয়ে আগে নির্ভরযোগ্য সংবাদ। পাঠকের সে আশা বাংলা ট্রিবিউন পূরণ করেছে। এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।

আলোচনা সভা শেষে কেক কেটে এবং মিষ্টিমুখ করে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

/এইচকে/