বেনাপোল ও শার্শায় বাড়ছে লিচু চাষ

যশোরের বেনাপোল ও শার্শায় লিচু চাষ বাড়ছে । খরচের তুলনায় বেশি লাভ হওয়ায় কৃষকেরা অন্যান্য ফসলের পাশাপাশি ঝুঁকছেন লিচু চাষে।BENAPOLE-LICHI-PICTURE

স্থানীয় লিচু চাষী শফিকুল ইসলাম জানান, মূলত বেনাপোল ও শার্শার আশপাশের এলাকায় চায়না ও বোম্বে জাতের লিচুই বেশি চাষ  হচ্ছে।

চাষী আলী হোসেন জানান, লিচু বাগানে সরিষাসহ বিভিন্ন ডালজাতীয় শস্যের চাষ করা যায়। সেখান থেকেও চাষীদের বাড়তি আয় করা সম্ভব। 

তিনি আর ও বলেন,কয়েক বছর ধরে ১০ বিঘা জমিতে ধান ও পাট চাষ করে প্রতিনিয়ত লোকসান গুণে আসছি। গত চার বছর আগে পুরো জমিতে লিচু গাছ লাগিয়েছি। এরই মধ্যে পাইকাররা বাগানের সব লিচু আড়াই লাখ টাকায় কিনে নিয়েছে। গাছগুলো বড় হলে আগামী বছরগুলোতে আরও বেশী টাকায় লিচু বেচতে পারব।

আরেক চাষী কবির হোসেন জানান, এক কেজি লিচুর বর্তমান বাজার দাম ১৭০ থেকে ১৮০ টাকা। আর একশটি লিচু প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়। তবে পুরোপুরি মৌসুম শুরু হলে দামও কিছুটা কমবে।

শার্শা উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার জানান, উপজেলার বেনাপোল ও শার্শায় প্রায় আড়াইশ’ বিঘা জমিতে লিচু চাষ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ও যশোরের আশপাশের জেলাগুলো থেকে লিচু ব্যবসায়ীরা এসে পাইকারী দরে লিচু কিনে নিয়ে যাচ্ছে। আগে পাকার কারণে অন্যান্য জেলার চেয়ে বেনাপোল ও শার্শার লিচুর চাহিদা বেশি।

আরও পড়ুন: শ্যামল কান্তির অপরাধ প্রমাণে এবার ফেসবুকে ভিডিও! 

/এআর/