বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাগেরহাটবাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মল্লিক নজরুল ইসলাম শাওন (২৩) নামে  এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় বাগেরহাট  সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাঁপাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম চাঁপাতলা গ্রামের মল্লিক ফারুক হোসেনের ছেলে।
সদর থানা পুলিশ জানায়, নজরুলের বাড়ি থেকে কিছু দূরে মুরগির খামার দেখাশুনার জন্য পাশেই একটি ঘর তৈরি করেন। বিকালে ওই ঘরে থাকা কম্পিউটারে তিনি সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা নজরুলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চট্টগ্রামের তিন কিশোরী বান্দরবানে উদ্ধার 

/এআর/