নড়াইলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলনড়াইলের লোহাগড়া উপজেলায় পারুল বেগম (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই স্বামী নওশের শিকদার পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাকড়াইল গ্রামে এই ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি জানিয়েছেন।
পারুলের পরিবার জানায়, দাম্পত্যের কলহের জের ধরে মাদকাসক্ত স্বামী পারুলকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। নওসের পেশায় কার্গো জাহাজে চাকরিজীবী। তিনি ছুটিতে কয়েকদিন আগে বাড়িতে আসেন।
ওসি বিপ্লব কুমার সাহা জানান, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এনএস/এআর/