এ সময় হত্যা কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ২৭ ডিসেম্বর রায়গ্রামের বাবু দাসের ছেলে শিশু সৌরভ রহস্যজনকভাবে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন দুপুর ৩ টার দিকে থানা পুলিশ নিহত শিশুর বাড়ির পাশের একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদ থেকে তার গলা কাটা, ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশ দীর্ঘদিন তদন্ত চালিয়ে হত্যার সঙ্গে জড়িত একই গ্রামের বিশ্বজিতের ছেলে বিপুল ও গোপাল দাসের ছেলে আকাশকে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসনে জানান, শিশু সৌরভ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যাকাজে ব্যবহৃত ছুরিও পুলিশ উদ্ধার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।
আরও পড়তে পারেন: ঝিনাইদহে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
/এমএনএইচ/