ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ চন্দ্র দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তায় লিটনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘরের বারান্দার মাটি খুঁড়ে লুকিয়ে রাখা আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরে তাকে ২ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। লিটনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত লিটন হাওলাদার ওরফে কালু আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: মহাসচিব হয়েও চরম অস্বস্তিতে মির্জা ফখরুল!
/এমও/