শার্শায় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

যশোরের শার্শার নাভারন আনসার ক্যাম্প এলাকা থেকে বুধবার দুপুরে ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম রুবেল।

তিনি নাভারন দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিকের ছেলে।

অস্ত্র উদ্ধার

শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রুবেলকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। দুপুরেই তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

/টিএন/

আরও্ পড়তে পারেন:

পরিবেশ বিপর্যয়ে অস্তিত্বের হুমকিতে ঝালকাঠির কাঁঠালিয়া