রৌমারী সীমান্তে বাংলাদেশ-ভারত অমীমাংসিত ভূমি পরিদর্শন

কুড়িগ্রামকুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাংলাদেশ ও ভারত সীমান্তের অমীমাংসিত ভূমি পরিদর্শন করেছেন দুইদেশের ভূমি মন্ত্রণালয়ের ৫ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়াইবাড়ি সীমান্ত এলাকার ভূমি পরিদর্শন করে দলটি ।
বাংলাদেশের পক্ষে ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সহকারী সচিব (সার্ভেয়ার) আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন শ্রী বরুণ ভুঁইয়া। এ সময় পরিদর্শন দলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (সার্ভেয়ার) ইন্দ্রজিৎ দাস, খিতুবন কনার ও ট্রাভার সার্ভেয়ার সুরেন সাইকা।
সীমান্ত পবিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সহকারী সচিব আনোয়ার হোসেন জানান, দু’দেশের সীমান্তের  অমীমাংসিত ভূমি জরিপ ও আন্তর্জাতিক মেইন পিলারের সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে। কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করার জন্য আমরা এসেছি। আশা করছি এই কাজ শেষ করতে পারলে দুই দেশের  অমীমাংসিত ভূমি সমস্যার সমাধান সহজ হবে।

 আরও পড়ুন: শার্শায় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

/টিএন/আপ-এআর/