তথ্য প্রকাশনা ও জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউল হক বলেন, ১৮ জুলাই থেকে যথারীতি ক্লাস পরীক্ষা শুরু হবে। তবে রমজান মাসে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব ধরনের প্রশাসনিক কার্যক্রম চলবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইকবাল হোছাইন বলেন, গ্রীষ্মকালীন, পবিত্র মাহে রমজান, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো ৩ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। ১৭ জুলাই সকাল ৯টায় হলগুলো খুলে দেওয়া হবে।
/জেবি/এএইচ/