সাতক্ষীরায় অবৈধভাবে আনা মুরগির বাচ্চাসহ ট্রাক জব্দ

সাতক্ষীরা

সাতক্ষীরায় ভারত থেকে অবৈধ পথে আনা পাঁচ হাজার পিস মুরগির বাচ্চাসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে  বিজিবি’র ৩৮ ব্যাটালিয়নের সদস্যরা। রবিবার ভোরে ভোমরা-সাতক্ষীরা সড়কের বাঁকাল চেক পোস্ট এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এইগুলোর মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। 

সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৮ বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার বেল্লাল হোসেনের নেতৃত্বের একটি টহল দল বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে মুরগীর বাচ্চাসহ মিনি ট্রাকটি জব্দ করে।

/জেবি/ এএইচ /

আরও পড়তে পারেন : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত