শার্শা ইউনিয় পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন যশোর শহরে হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার ইফতারের আগ মুহূর্তে শহরের এমএম আলী সড়কের নিউ নূর হোটেলের পাশে এ ঘটনা ঘটে। ইফতার কিনতে তিনি ও তার কয়েক সঙ্গী সেখানে অপেক্ষা করছিলেন।
সোহরাব হোসেন জানান, রবিবার দুপুরে শার্শা থেকে যশোর আসেন তিনি। প্রয়োজনীয় কাজ শেষে ইফতারের সময় হয়ে যাওয়ায় গাড়ি নিয়ে নূরু হোটেলের পাশে গিয়ে দাঁড়ান। তার এক সঙ্গী ইফতারি কিনতে হোটেলে যান এবং তিনি গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ৩-৪জন যুবক ছুরি হাতে নিয়ে তার ওপর হামলা চালায়। তিনি তাদের প্রতিহত করার চেষ্টা করেন। তবে একটি ছুরি তার বাম পায়ে আঘাত করে। আশেপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। নিরাপত্তার অভাবে তিনি যশোরে কোথাও ভর্তি না হয়ে ঝিকরগাছায় গিয়ে একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নূরু হোটেলের একজন কর্মচারী জানান, ইফতারের আগে হঠাৎ কয়েকজন যুবক দাঁড়িয়ে থাকা একজনের ওপর হামলা করে। তার পায়ে আঘাত লাগে।
সোহরাব এ ঘটনার জন্য তার রাজনৈতিক প্রতিপক্ষ যশোর আওয়ামী লীগের নেতা আসিফউদ্দৌলা অলোক দায়ী করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, তিনি শুনেছেন কে বা কারা ইউপি চেয়ারম্যান সোহরাবের ওপর হামলা করেছে। তবে বিস্তারিত কিছুই জানা নেই তার।
আরও পড়ুন
জয়ের বক্তব্য না নিয়ে সংবাদ প্রচার: বিবিসির দুঃখ প্রকাশ
শিক্ষার মান বজায় রাখা বড় চ্যালেঞ্জ: এইচ টি ইমাম
/এসটি/