ঝিনাইদহে পুরোহিত হত্যা

ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন

ঝিনাইদহে দুর্বৃত্তদের হামলায় নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর হত্যার ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রধান দুই সেক্রেটারি। তারা হলেন, রাজেশ উখাই ও রমাকান্ত গুপ্তা।

বুধবার সকাল ১১টার দিকে তারা ঝিনাইদহের সদর উপজেলার মহিষার ভাগাড় সোনাইখালি মাঠ পরিদর্শন শেষে পুরোহিতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে করাতিপাড়া গ্রামে যান। সেখানে নিহত পুরোহিত আনন্দ গোপালের স্ত্রী শেফালী গাঙ্গুলীসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান। তারা তাদের কথা শুনেন এবং ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন, সদর সার্কেলের এএসপি গোপিনাথ কানজিলাল, ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কনক কান্তি দাস প্রমুখ।

 

/এসটি/