মহেশপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, মহেশপুর উপজেলার বিভিন্ন স্থানে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পান তারা।
পরে রাতভর অভিযান চালিয়ে উপজেলার গোয়াল হুদা, কাশিপুর, বাবলা মাথাভাঙ্গা, গাড়াবাড়িয়া ও পশ্চিমপুরন্দপুর এলাকা থেকে সাত জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
এবার পাবনায় আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
/বিটি/