খুলনা জেলা প্রশাসক মো. নাজমুল আহসান বলেন, নগরীর ইজিবাইক সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ইতোমধ্যে বৈঠক করে নগরীতে ইজিবাইকের সংখ্যা পাঁচ হাজারে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু ইজিবাইক কমিয়ে দেওয়া হলে যাত্রীরা চলাচল করবে কিভাবে- এই ধারণা থেকেই খুলনায় কিছু দোতলা বাস দেওয়ার জন্য বিআরটিসিকে চিঠি লেখা হয়। গণপরিবহন সমস্যার সমাধানে বিআরটিসির পক্ষ থেকে পাঁচটি ডাবল ডেকার বাস দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে পিটিআই, রয়্যাল মোড়, ফেরিঘাট মোড়, পাওয়ার হাউজ মোড়, জোড়াগেট, বয়রা, দৌলতপুর, ফুলবাড়িগেট হয়ে ফুলতলা পর্যন্ত এই বাস চলবে। এরপর যাত্রীদের কাছ থেকে সাড়া পাওয়া গেলে নগরীর ভেতরে অন্যান্য রুটেও এই বাস চালু করা হবে।
স্থানীয় সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিসহ অন্যদের উপস্থিতিতে বাস উদ্বোধন করা হয়।
আরও পড়তে পারেন: বায়োমেট্রিক স্মার্টফোন আনলো সিম্ফনি
/এমও/এইচকে/আপ-এনএস/