বিশেষ অভিযানে চুয়াডাঙ্গায় গ্রেফতার ৯

গ্রেফতারচুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার দিবাগত রাত ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত এই বিশেষ অভিযান চলে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসান এর নির্দেশে পুলিশের বিশেষ দল জেলার ৪ উপজেলার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে সদর উপজেলার দশমি পাড়ার গোলাম আলীর ছেলে শামিম (৫০), গোবরগাড়া গ্রামের হোসেন আলীর ছেলে জহুরুল ইসলাম (২৯), সাতগাড়ি গ্রামের আতিয়ার রহমানের ছেলে সোহাগ (৩৩), বলদিয়া গ্রামের বদর উদ্দীনের ছেলে হাসান (৩২), দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের মৃত গোলাম শেখ এর ছেলে শরিফুল ইসলাম (৪৫), দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে শিমুল মোল্লা (৩০), দেবগ পাড়া গ্রামের আব্দুর রহিম এর ছেলে ফয়েজ আলী (২৭), আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামের মসলেম মণ্ডলের ছেলে কালু (৪০) ও জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মতিয়ার রহমান এর ছেলে ইছাহাককে(৩৫) গ্রেফতার করে।
দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা আছে।

/এএইচ/

আরও খবর পড়ুন-

ক্রসফায়ারের মুখেও বেপরোয়া জঙ্গিরা