এদিকে, মোড়েলগঞ্জ উপজেলার খারুইখালী গ্রামে নিজ চিংড়ি ঘের থেকে শেখ রফিকুল ইসলামের (৩৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চৌধুরী বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে মকফার চৌধুরীকে (৬৫) প্রতিপক্ষের এনায়েত চৌধুরীর লোকজন এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় অন্তত ১৬ জন আহত হয়। আহতদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খাইরুল আনাম জানান, নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এদিকে, মোরেলগঞ্জ উপজেলার শেখ রফিকুল ইসলাম (৩৫) নামে এক চিংড়ি খামারিকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামে শনিবার সকাল ৮টার দিকে স্থানীয়রা রফিকুলের লাশ খামারে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত চিংড়ি খামারি খারুইখালী গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে।
নিহতের পরিবারের দাবি, শুক্রবার রাতে স্থানীয় মুন্সিহাট থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা রফিকুলকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মোড়েলগঞ্জ থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস জানান, চিংড়ি খামার নিয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন:
গুপ্তহত্যাও বন্ধ করতে পারবো: প্রধানমন্ত্রী
/বিটি/