মাগুরায় বিশেষ অভিযানে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিএনপি-জামায়াতের ৬ কর্মীসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, ‘পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২১ জনকে গ্রেফতার করেছে। যাদের মধ্যে ৫ জনই জামায়াত ও ১ জন বিএনপি কর্মী। গ্রেফতারকৃতরা প্রত্যেকেই বিভিন্ন মামলার আসামি।’
এসপি এহসান বলেন, ‘তারা শুধু অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিভিন্ন মামলার আসামিকে গ্রেফার করছে। অহেতুক সংখ্যা বাড়ানোর জন্য কোনও বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে গ্রেফতার করছেন না। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
/জেবি/টিএন/
আরও পড়তে পারেন : নৌযানে বজ্রাঘাত, শিশু ও তরুণের মৃত্যু