পুরোহিত ও যাজক হত্যার প্রতিবাদে মাগুরায় মানবন্ধন

Magura human chain pic 01

দেশের বিভিন্ন স্থানে হিন্দু পুরোহিত ও খ্রিস্ট্রান যাজকদের টার্গেট করে কিলিং এর প্রতিবাদে শনিবার মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহরের চৌরঙ্গীর মোড়ে জেলা পূজা উদযাপন পরিষদ ও অনুকুল চন্দ্র সৎসঙ্গ যৌথভাবে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের নেতা অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, বাসুদেব কুন্ডু শ্রী শ্রী অনুকুল চন্দ্র সৎসঙ্গের মাগুরা জেলা সভাপতি শচিন্দ্রনাথ বিশ্বাসসহ অন্যরা।

সমাবেশে থেকে অতিসত্তর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাকারি সন্ত্রাসীদের গ্রেফতার করে উপযুক্ত বিচার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

/জেবি/টিএন/

আরও পড়তে পারেন : লক্ষ্মীপুরে কৃষক পরিবারকে ভিটে থেকে উচ্ছেদ, আহত ৫