নিহতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার মানিকনগর গ্রামের ইনছান শেখের ছেলে আজম শেখ (৪৮)এবং মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের মৃত ইউনুস খানের ছেলে আল আমীন খান (৩৫)।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও ) রফিকুল ইসলাম গাজী বলেন, দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে আক্রান্ত আজম শেখ ও খান জাহান আলী (৫০) নামে দুই দিনমজুরকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে আজম শেখ ঘটনাস্থলেই মারা যায়। অপর আহত খান জাহান আলীকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।
দুপুরে মোল্লাহাট উপজেলার কেন্দুয়া বিলের শেখ হেমায়েত হোসেন নামে এক ব্যক্তির চিংড়ি ঘেরে বৃষ্টির মধ্যে কাজ করার সময় তারা বজ্রপাতে আক্রান্ত হন।
অপরদিকে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের মাঠে কৃষি কাজ করার সময় আকষ্মিক বজ্রপাতে আল আমীন খান নামে এক কৃষক নিহত এবং মধু শেখ (৬৫) নামে অপর একজন আহত হয়েছেন।
আরও পড়ুন: ক্রসফায়ারের মুখেও বেপরোয়া জঙ্গিরা
/জেবি/টিএন/আপ-এমও