সাঁড়াশি অভিযানে জেএমবি সদস্যসহ আটক ৫০

পুলিশের চলমান সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে মেহেরপুরে এক জেএমবি সদস্যসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।  জেলার তিনটি থানা এলাকা থেকে পৃথক অভিযানে এদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ দাবি করেছে, গ্রেফতারকৃত গাংনী উপজেলার রংমহল গ্রামের আবু তালেব তালিকাভুক্ত আসামি ও জেএমবি সদস্য। তাকে শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়াও জেলা পুলিশের কন্ট্রোল রুম জানিয়েছে, জি আর মামলার আসামি ১০ জন, সি আর মামলার আসামি ৭ জন, নিয়মিত মামলার আসামি ২৮ জন, ১৫১ ধারার আসামি ৩ জন এবং চলমান মোবাইল কোর্টের আসামি একজন।

পুলিশ সুপার হামিদুল আলম জানান, চলমান অভিযানে জেএমবির তালিকাভুক্ত সন্ত্রাসী, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃতদের নিজ নিজ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

/এসটি/