ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ওই গ্রামে নাজমুল নামে এক সন্ত্রাসী অস্ত্র ও গুলিসহ অবস্থান করছেন। এমন খবরে অভিযান চালিয়ে তাকে চাপড়ী গ্রাম থেকে আটক করা হয়। সেসময় তার কাছে থাকা একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: আ.লীগের দুইপক্ষের গোলাগুলিতে কিশোর নিহত, আটক ৩
/এআর/টিএন/