কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানের চতুর্থ দিনে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৩৫ আসামিকে আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম জানান, সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত চারদিনে ২২৫ জন অপরাধীকে আটক করা হয়েছে। বিশেষ অভিযানে কুষ্টিয়া সদর সহকারী পুলিশ সুপার নুর হোসেন, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী এবং বিভিন্ন থানার ওসিসহ অনেকে অংশ নেয়। সোমবার সকালে আটক আসামিদের আদালতে পাঠানোর হয়।
/এসটি/