কালীগঞ্জের গির্জার যাজকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

.ঝিনাইদহের কালীগঞ্জের বিভিন্ন গির্জার লিডার, পালক ও যাজকদের সঙ্গে  মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকালে শহরের কলেজ পাড়ার হোশান্না এজি চার্চে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য  রাখেন পৌর মেয়র আলহাজ মকছেদ আলী বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসসহ বিভিন্ন চার্জের লিডার, পালক ও যাজকরা।

/টিএন/আপ-এনএস/

আরও পড়ুন:

‘আইএস থাকলে আপনাদের ওখানে আছে’
হঠাৎ বাতিল জামায়াতের ইফতার