পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বকুল রায়হান কর্মস্থল থেকে ফিরে নিজের ঘরে প্রবেশ করেন। এরপর ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙ্গে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় বকুলের মহদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা কেউ নিশ্চিত করতে পারেননি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
/এসএনএইচ/টিএন/
আপ: এইচকে