চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া রেলস্টেশন রোডে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক জনি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় শাকিল (২৭) নামে অন্য আরেক জন আহত হয়েছেন। গত বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয়। নিহত জনি উপজেলার লক্ষীপুর গ্রামের রহিমের ছেলে।
জানা যায়, গত বুধবার সন্ধ্যায় জনি ও শাকিল মোটরসাইকেকে করে দেহাটি থেকে ছোট শলুয়া যাওয়ার পথে আন্দুলবাড়িয়া রেলস্টেশন রোডে পৌঁছায়। এ সময় চালক জনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় জনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সার্জারি কনসালটেন্ট তারিক হাসান শাহিন জানান, মাথায় ও বুকে আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জনির মৃত্যু হয়েছে।

/এসএনএইচ/ টিএন/

আপ: এইচকে

আরও পড়ুন:  সাবেক ইউপি মেম্বার ও ছেলেকে কান ধরে ওঠবোস