নির্বাচিত হওয়ার তিন মাসের মাথায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর সুফিয়া বেগম মারা গেছেন (ইন্না....রাজিউন)। শুক্রবার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
গত ২০ মার্চ কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে সুফিয়া বেগম কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নির্বাচনের গণসংযোগ করার সময় পায়ের একটি আঙুলে ইটের আঘাতে আহত হয়েছিল সুফিয়া বেগম। ডায়াবেটিকে আক্রান্ত থাকায় পায়ের ক্ষত স্থানে পচন ধরে। চিকিৎসা করেও কোনও ফল হয়নি। অবশেষে পায়ের ক্ষতস্থানে গ্যাংরিন হয়ে তার মৃত্যু হয়।
/এসটি/