পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন দুর্ধর্ষ সন্ত্রাসী বার্তা পুটখালি স্কুলে তার সহযোগীদের নিয়ে বৈঠক করছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে সকলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বার্তাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে বন্দর থানায় ত্রাস সৃষ্টি, অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন মামলা রয়েছে। এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল বলে জানায় পুলিশ।
বেনাপোল বন্দরথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বার্তাকে শনিবার সাড়ে ১২টার সময় যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
/জেবি/এইচকে/আপ-এনএস/
আরও পড়ুন: ১৫ মিনিটের ট্রাফিক পুলিশ শামীম ওসমান!