বাংলাদেশ ভূখণ্ডের অংশে বেপরোয়া স্পিডবোট চালানোর কারণে ইছামতি নদীর পাড় ভেঙে বিলীনের পথে শত শত বিঘা কৃষি জমি।
এ বিষয়ে বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সামসুল হক বলেন, নদী সুরক্ষা বিষয়টি দুদেশের নদী কমিশনের। তবে বিএসএফ এপারে আসে এটা ঠিক নয়। সীমান্তে বিজিবি টহল রয়েছে। কৃষকদের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
পুটখালীর গ্রামের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী জানান, ভারতীয় স্পিডবোট বাংলাদেশি ভূখণ্ড দিয়ে খুব দ্রুত বেগে যায় এতে নদীর পার ভেঙে যাচ্ছে। নদীর বুকে হারিয়ে যাচ্ছে বহু কৃষি জমি। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক।
পুটখালী গ্রামের গৃহবধূ সালমা বেগম জানান, ইছামতি নদীর পুটখালী অংশে গোসলের সময় স্পিডবোট যায় গায়ের পাশ দিয়ে। খুব ভয় লাগে। অনেকবার বলার পরও কোনও কথা শুনে না তারা।
জানা গেছে, চোরাচালানা, পাচার রোধ ও নিরাপত্তার নামে বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় বেপরোয়া গতিতে চালাচ্ছেন স্পিডবোট। বেনাপোলের পুটখালী সীমান্তের ওপারে ভারতের বর্ণবাড়িয়া সীমান্তের বিএসএফ সদস্যরা পাচার রোধে নদীতে রাতদিন এই টহল দিচ্ছেন।
/এনএস/এসটি/
আরও পড়ুন: লিবিয়ায় আগুনে পুড়ে ৩ বাংলাদেশির মৃত্যু