শৈলকুপায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ৩

ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোররাতে শৈলকুপা উপজেলার মিনগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন মিনগ্রামের ইমা শেখের ছেলে জাকির হোসেন (৩০), সাকা শেখের ছেলে সঞ্জু শেখ (৩০) ও পিন্টু বিশ্বাসের ছেলে সোহান বিশ্বাস (২০)।

খুলনা

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে আহত করার ঘটনায় থানায় মামলা হলে রাতেই অভিযান চালায় পুলিশ।

উল্লেখ্য,  চাঁদা না পেয়ে শুক্রবার রাত ১১ টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আবাইপুর ইউনিয়নের মিনগ্রামে লিয়াকত আলী নামের এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে যখম করে দুবৃর্ত্তরা।

/টিএন/

আরও পড়ুন:

যশোরে জাল নোট ও স্ট্যাম্পসহ আটক ২

স্কুলছাত্রীকে হত্যার দায়ে গণবিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুদণ্ড

বাবা দিবসে শিশুকন্যাকে পাথর মেরে হত্যা

নুরুজ্জামান আহমেদ এখন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী