যশোরের চৌগাছায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নজরুল ইসলামকে (৫০) হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, বুধবার পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই আল-আমীন (৩২) বড় ভাই নজরুল ইসলামকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার নজরুলের মৃত্যু হয়।
চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান জানান, এ ব্যাপারে তার কাছে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/এসটি/