ইবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চলতি বছরের ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভিসি প্রফেসর ড.আব্দুল হাকিম সরকারের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এবিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় চেয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ থেকে নির্দেশনা পাঠানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এক জরুরি সভার মাধ্যমে ভর্তি পরীক্ষার সম্ভাব্য প্রাথমিক সময়সূচি ১৯ থেকে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়। তবে এই সভাই কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার চূড়ান্ত ভর্তি পরীক্ষার সভা নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।
/টিএন/আপ-এআর/