আটক আত্তাবুর (৩৫) পার্শ্ববর্তী কেঁড়াগাছির চারাবাড়ি গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া স্বর্ণের দাম জানাতে পারেননি তিনি।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতীয় সীমান্তবর্তী উপজেলার কেঁড়াগাছির মজুমদার খালের উপর থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল আরোহী আত্তাবুরকে চ্যালেঞ্জ করে কাকডাঙ্গা বিওপির হাবিলদার বাসারাতের নেতৃত্বে বিজিবি সদস্যরা। এ সময় আত্তাবুরের শরীরের ভেতর লুকিয়ে রাখা ছয়টি স্বর্ণের বার উদ্ধার হয়। তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
আরও পড়ুন:
অবসরে যাচ্ছেন অর্থমন্ত্রী!
/এনএস/বিটি/