যুবলীগকর্মী হত্যায় ইউপি চেয়ারম্যান কারাগারে

বাগেরহাটবাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত যুবলীগকর্মী হাফিজ সরদার হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কাজী মো. মহাসিন আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার দুপুরে আদালতে হাজির হয়ে তিনি ওই মামলায় জামিন আবেদন করেন। আদালতের বিচারক আসিফ আকবর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৫ জুন নির্বাচন পরবর্তী সহিংসতায় নলধা-মৌভোগ ইউনিয়নের আরুয়াডাঙ্গা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হাফিজ সরদার (২৫) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।
এ ঘটনায় হাফিজের বাবা আতিয়ার সরদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান কাজী মো. মহাসিন আলীকে প্রধান আসামি করে ফকিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: রাবিতে ঈদের ছুটি শুরু সোমবার 

/এআর/