পুলিশের পোশাক, অস্ত্র ও মাদকসহ আটক ৩

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ফেনসিডিল, ইয়াবা, বিদেশি মদ, নগদ এক লাখ ১৯ হাজার টাকা ও পুলিশের পোশাকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।
তিনজনকে আটক করেছে র‌্যাবআটককৃতরা হলো- কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া গ্রামের পৌর কাউন্সিলর রেজাউল পাঠান (৪০), কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মিলন হোসেন (৩৮) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কন্দবপুর গ্রামের নাটু মল্লিক (৩৪)।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুরের আদর্শপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে ১টি রিভলবার, ৪০ রাউন্ড গুলি, বিদেশি মদ, ইয়াবা, ফেনসিডিল, ৫টি হাঁসুয়া, একটি চা চাইনিজ কুড়াল, দুটি ইয়ারগানের বাট, নগদ ১ লাখ ১৯ হাজার টাকা ও পুলিশের পোশাক উদ্ধার করা হয়। এসময় পৌর কাউন্সিলর রেজাউল পাঠানসহ তিনজনকে আটক করা হয়।


র‌্যাব জানায়, আটককৃতরা অস্ত্র দিয়ে এলাকায় ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করতো। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোটচাঁদপুর থানায় সোপর্দ করা হবে।

আরও পড়ুন: বিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

/জেবি/আপ-এমও/