ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র, ২ জাসদকর্মী কারাগারে

কারাগারফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দলের (জাসদ) দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে মামুনুর রহমান (৩৫) ও মাসুদ (৩২) নামের ওই দুই কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাননীয় প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে নিয়ে মামুনুর রহমান ও মাসুদ তাদের ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশ করে। বিষয়টি আমাদের দৃষ্টিতে এলে সোমবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত দুই যুবক দৌলতপুর উপজেলা জাসদের কর্মী বলে দলীয় সূত্রে জানা গেছে।
/এমও/