ঈদে বেনাপোল বন্দরে ৯ দিনের ছুটি বাতিল

বেনাপোল কাস্টমসঈদুল ফেতরে টানা ৯ দিনের ছুটি বাতিল করে শুধু ঈদের দিন ও তার পরের দুই দিন ছুটি বহাল রাখার নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার বিকালে বেনাপোলসহ দেশের কাস্টম হাউসে এই নির্দেশনায় জারি করে রাজস্ব বোর্ড।
এদিকে, প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই  অধিকাংশ  কাস্টম, বন্দর, ব্যাংক বীমাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার জন্য অগ্রিম  বাস ও ট্রেনের টিকিট সংগ্রহ করেছেস। রাজস্ব বোর্ডের এই ধরনের নির্দেশনায় ব্যবসায়ী মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে।
বেনাপোল বন্দর পরিচালক ড. নিতাই চন্দ্র সেন জানান, কাস্টমস খোলা রাখার নির্দেশনা থাকলেও বন্দর বন্ধ থাকছে। ফলে আমদানি-রফতানি সংক্রান্ত সব কাজকর্ম বন্ধ থাকবে।  
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, টানা ৯ দিনের সরকারি ছুটির কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ফলে বেনাপোল বন্দর ও কাস্টমস হাউসে কোনও কাজ কর্ম হবে না। 

/এনএস/এমএন এইচ/