ডিআইজি বলেন, দেশের সাধারণ মানুষ সব অন্যায়, জুলুম, অত্যাচার থেকে মুক্তি পেতে চায়। যারা ইসলামের নামে নিরীহ মানুষ খুন করছে, তারা আসলে মানুষ নামের কলঙ্ক। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মনির-উজ-জামান আরও বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে বিদেশেও সুনাম অর্জন করেছে। বর্তমানে তাদের ওপর দেশবিরোধী চক্র হামলা করছে। তাই জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্যার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, খুলনা র্যাব-৬ এর অধিনায়ক খন্দকার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন আহম্মেদ, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র আলহাজ তালুকদার আব্দুল বাকি, ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
/এআর/এমএনএইচ/