আবারও ঝিনাইদহে মন্দিরে গোসাঁইকে কুপিয়ে হত্যা




শ্যামানন্দ-দাসঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্ট সাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল মঠ মন্দিরের গোসাঁই শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে শ্যামানন্দ দাস মন্দিরের পাশে পূজার জন্য ফুল কুড়াচ্ছিলেন। এ সময় তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে তাকে রাম দা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

গোসাঁই শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা

 

এসময় এলাকাবাসী গোসাঁই শ্যামানন্দ দাসকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ৭ জুন ঝিনাইদহ শহরের করাতি পাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। তারও আগে গত ১৪ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জে হাফেজ আব্দুর রাজ্জাক (৪৭) নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। কালীগঞ্জ-গান্না সড়কের কৃষি অফিসের কাছে এ হত্যাকাণ্ড ঘটে।গোসাঁই শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা
গত ১০ জুন শুক্রবার পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে মানসিক হাসপাতালের গেটের কাছে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

 

আরও পড়ুন- 

সনুকে ফিরে পেয়ে মায়ের অশ্রু-আনন্দ মাখামাখি
সাঁড়াশি অভিযানের মধ্যেও বেপরোয়া অজ্ঞানপার্টি

 

/এফএস/