গুরুতর অহত পল্লী চিকিৎসককে বাগেরহাট হাসপাতাল থেকে রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পরিবার ও পুলিশ জানায়, পল্লী চিকিৎসক আশীষ চন্দ্র সাহা বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে রোগী দেখে রাতে শহরের নাগের বাজারের বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি দড়াটানা সেতুর ওপর পৌঁছুলে ৫/৬ জন ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে নগত টাকা ও মালামাল লুটে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পল্লী চিকিৎসক আশীষ সাহা রামপালের হাকিমপুর-মোকসেদপুর এলাকার প্রফুল্ল চন্দ্র সাহার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বাগেরহাট শহরের নাগেরবাজারে বাড়ি কিনে বসবাসের পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে সব সময় বাড়িতে-বাড়িতে গিয়ে রোগী দেখতেন।
ওসি জানান, পল্লী চিকিৎসক আশিষ চন্দ্র সাহার ওপর হামলাকারী দুর্বৃত্তদের আটকে পুলিশ গভীর রাত থেকেই অভিযান শুরু করেছে। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, ঈদকে সামনে রেখে কোনও ছিনতাইকারী চক্র নগদ টাকা ও মালামাল লুটে নিতে এই হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
/এইচকে/
আরও পড়ুন: ‘গোসাঁই হত্যাকাণ্ডে শিবির জড়িত’