ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

ঝিনাইদহে বন্দুকযুদ্ধ, অস্ত্র উদ্ধারঝিনাইদহ সদর উপজেলার পোড়হাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি কবর স্থান এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর রাত ৩ টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান,  শনিবার রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে পুলিশের একটি গাড়ি টহল দিচ্ছিল।

রাত আড়াইটার দিকে গাড়িটি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে আড়ুয়াকান্দি কবর স্থান এলাকায় পৌঁছালে দুবৃর্ত্তরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে অপর দিক থেকে কোনও সাড়া শব্দ না পাওয়ায় পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করে এবং ১টি দেশীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৫টি বোমা, ২টি ছোরা, ১টি চাপাতি ও ২টি হাসুয়া উদ্ধার করে।

এ বন্দুকযুদ্ধে আহত পুলিশের দুই সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য শুক্রবার ভোররাতে সদর উপজেলার তেতুলবাড়ীয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সদর উপজেলার বদনপুর গ্রামের শহীদ আল মাহমুদ (২৪) ও কুষ্টিয়ার আনিসুর রহমান (২৫) নামের দুই শিবিরকর্মী নিহত হয়।

আরও পড়ুন- 

এবার সাতক্ষীরায় পুরোহিতকে কুপিয়ে হত্যার চেষ্টা

গুলশানে জঙ্গিদের বিরুদ্ধে কমান্ডো অভিযান শুরু, উদ্ধার ১
যেভাবে মাটিতে লুটিয়ে পড়েন রবিউল ও সালাহউদ্দিন

গুলশানে ২৪ জনকে হত্যার দাবি আইএসের

/এফএস/