ঢাকায় জঙ্গি হামলার প্রেক্ষিতে যশোরের বেনাপোল সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জোরদার করা হয়েছে চেকপোস্টের ইমিগ্রেশন। কড়াকড়ি আরোপ করা হয়েছে যাত্রীদের কাগজপত্র পরীক্ষার ক্ষেত্রেও। সোমবার বেনাপোল ইমিগ্রেশন সূত্রে এসব জানা গেছে।
চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইকবাল হোসেন জানান, অত্যন্ত সতর্কতার সঙ্গে যাত্রীদের পাসপোর্ট দেখা হচ্ছে। পাসপোর্ট ছাড়া ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে ইমিগ্রেশন গেটে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
আরও পড়ুন: নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক প্রকৌশলী হাসনাত করিমের ল্যাপটপ জব্দ
/এমও/