কুষ্টিয়ায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

কুষ্টিয়াকুষ্টিয়ার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া শহরের হাউজিং ফয়জুল গোরাবায়ে ওয়াকফিয়াহ্ পৌর ঈদগাহ ময়দানে (চাঁদাগাড়া) সকাল সোয়া ৮ টায়, পূর্ব মজমপুর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পানি উন্নয়ন বোর্ডের ঈদগাহে সকাল ৮টায়, মজমপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে সকাল ৮টায়, কুষ্টিয়া জিলা স্কুল ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
তবে বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে ঈদ বুধবার

/এআর/