মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশে ফিরে আসা ৪ কিশোর হলো- ফরিদপুর সদরের ভজনডাঙ্গা গ্রামের খোকন মিয়ার ছেলে সজিব মিয়া (১৬), সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফুল (১৭), শ্যামনগর উপজেলার কেরাঘাট গ্রামের মোহাম্মদ আলী সর্দারের ছেলে জমির আলী (১৬) ও যশোরের বেনাপোল পোর্টথানার কাগজপুকুর গ্রামের বাবর আলীর ছেলে হোসাইন (১৬)।
বাংলাদেশ মানবাধিকার সংস্থার যশোর শাখার কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, বেনাপোল পোর্ট থানায় রিপোর্ট করা পর ফেরত আসা কিশোরদের নিজেদের শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে প্রত্যেককে নিজ নিজ ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।
আরও পড়ুন: চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার
/এআর/