প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আতিকুর নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাজারের রশিদ ঠিকাদারের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন। এসময় ৩ জন দুবৃর্ত্ত মোটরসাইকেলে এসে পর পর ৩ টি বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমার আঘাতে আতিকুর আহত হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত জেনে পরে ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এআর/