ঝিনাইদহে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহঝিনাইদহের কালীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম  আব্দুল জলিল মোল্ল্যা (৪৫)। শুক্রবার রাত ১০ দিকে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, শুক্রবার রাত ১০ দিকে ঝিনাইদহের কালীগঞ্জের নাটোপাড়া ও মাগুরা জেলার শালিখা উপজেলার চটকাপাড়া গ্রামবাসীর মধ্যে চটকাপাড়া নামকস্থানে এক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কালীগঞ্জের নাটোপাড়া গ্রামের আব্দুল জলিল মোল্ল্যা নামের এক ব্যক্তি আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

আরও পড়ুন: শোলাকিয়ায় নিহত জঙ্গি আবিরের গ্রামের বাড়ি কুমিল্লায়, তবে থাকতো বসুন্ধরায়

/এআর/