রবিবার রাত সোয়া ১টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর হাজীরবেড় এলাকার গফুর সরদারের আম বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী সাতক্ষীরা শহরের রসুলপুর মধুমোল্লার ডাঙ্গি গ্রামের মফিজুল ইসলাম সরদারের ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাত সোয়া ১টার দিকে রসুলপুর হাজীরবেড় এলাকার গফুর সরদারের আম বাগানে অভিযান চালান। সদর থানার এসআই রাকিব হোসেন ও এএসআই দেলোয়ার হোসেন অভিযানে নেতৃত্ব দেন। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ করে এবং কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে জাহাঙ্গীর আলম নামে একজন গুলিবিদ্ধ হয়।
তিনি আরও বলেন, গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
/এসএনএইচ/আপ-এআর/